দিনাজপুর

ঘোড়াঘাটে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃংখলা বিয়ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় উপজেলার পৌরসভাসহ ৪টি ইউনিয়নে ৩৪ টি পুজা মন্ডপের সভাপতি-সম্পাদক অংশ নেয়।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাশ, ক্যাপ্টেন আফতাবুজ্জামান আবেস, লেফটেন্যান্ট আসফাক, ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোঃ মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা কর্ম-পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন, এবি পাটির ঘোড়াঘাট উপজেলার সমন্বয়ক অধ্যাপক জালাল উদ্দিন, পূজা উৎযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকারসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ