ঘোড়াঘাটে ৩৪ টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভা সহ চারটি ইউনিয়নের ৩৪ টি পূজা মন্ডপের সভাপতি -সম্পাদকের হাতে ৫হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ।
আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলার সনাতন ধর্মালম্বীদের সহিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত ভাবে এই নগদ অর্থ প্রদান করেন।
এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম প্রমুখ । অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





