দিনাজপুর

হিলিতে ওয়ার্ড পর্যায়ে জাতীয়বাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী পৌর শ্রমিক দলের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৭ টায় ছাতনী চারমাথার মোড়ে অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক ওমর মল্লিকের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি শাহীন মন্ডল, হাকিমপুর পৌর শ্রমিক দলের সদস্য সচিব সোহেল হোসেন, হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম আলী বাবুসহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, দলের ওয়ার্ড পর্যায়ে অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্যে নেতাকর্মীরা বলেন আসন্ন নির্বাচনে দলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান।

কর্মী সম্মেলন শেষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৯ নম্বর ওয়ার্ড কমিটি, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৩টি পদের নাম ঘোষণা প্রকাশের মাধ্যমে ৯১ সদস্য কমিটির আহবান করেন।

এই বিভাগের আরও সংবাদ