রাজশাহী

দুর্গাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার বাদ আছর দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালি টি দুর্গাপুর বাজার জিয়া চত্বর থেকে শুরু হয়ে দুর্গাপুর পৌরসভা মোর হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মডেল মসজিদ সংলগ্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা তাদের বক্তব্য পেশ করেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই দিনে বিএনপি গঠন করেন,তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

জিয়াউর রহমান নিহতের পর,নানা ঘটনা মধ্যে দিয়ে১৯৮৩সালে২১ফেব্রুয়ারি বিএনপি হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদ জিয়া।তিনি হলে দলের চেয়ারপারসন।২০১৮সালে ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তারেক রহমান।

দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমকে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মীও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন।

উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন আজাদ রেজাউল করিম উপজেলা বিএনপি সদস্য,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান মন্টু সদস্য জেলা বিএনপি।সভাপতিত্ব করেন কামরুজ্জামান আয়নাল,আহ্বায়ক দুর্গাপুর উপজেলা বিএনপি। আরো বক্তব্য রাখেন অধ্যাপক মো:জোবায়েদ হোসেন,সদস্য সচিব দূর্গাপুর উপজেলা বিএনপি।

আলোচনা সভাটি পরিচালনায় ছিলেন,জনাব হাসানুজ্জামান লালটু আহ্বায়ক দুর্গাপুর পৌরসভা বিএনপি ও জনাব মো: রেজাউল হক স্বপন সদস্য সচিব দুর্গাপুর পৌর বিএনপি। আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ