রাজশাহী

দুর্গাপুরে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তার সংস্করণ

জাহিদুল ইসলাম, দু্‌র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে দীর্ঘদিনের রাস্তাঘাটের জনদুর্ভোগ নিরসনে এগিয়ে এসেছে প্রবাসী মানবিক ফাউন্ডেশন।দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী এই রাস্তার কারণে ভোগান্তিতে ছিলেন প্রায় তিন শতাধিক পরিবার ও হাজার খানেক মানুষ। শুধু কাশেমপুরই নয়, আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান রাস্তা এটি।

এলাকার বাসিন্দারা জানান, এতদিন রাস্তার কারণে কৃষিপণ্য বাজারে নেওয়া থেকে শুরু করে জরুরি প্রয়োজনে চলাচল পর্যন্ত ভীষণ সমস্যার মুখে পড়তে হতো। বর্ষাকালে কাদা ও পানিতে ডুবে যাওয়া রাস্তাটি যেন ছিল এলাকার মানুষের জন্য ভোগান্তি ও দুর্দশার প্রধান কারণ।

এই বিভাগের আরও সংবাদ

এই পরিস্থিতিতে মানুষের দুঃখ-দুর্দশা কিছুটা লাঘব করতে উদ্যোগ নেন প্রবাসী মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। তিনি নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন,তার এহেন মানবিক কাজের জন্য এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছে।

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, “মানুষের কষ্ট দেখেই আমি উদ্যোগ নিয়েছি। আমার সামর্থ্যের মধ্যে থেকে সবসময় চেষ্টা করি গ্রামের মানুষের পাশে থাকতে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবে মানবিক কাজে যুক্ত থাকতে চাই।”

দোয়ার মাধ্যমে,উন্নয়নমূলক এ কাজের সূচনা করা হয়, দোয়া পরিচালনা করেন দারুস সালাম কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি জাকারিয়া হাবিবি।

এসময় বক্তব্য রাখেন—৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও বিএনপির সাবেক মেম্বার ড. জেহের আলী তারা সবাই শহিদুল ইসলামের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের কাজকে এলাকায় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহাব আলী ও মাওলানা মোঃ সাকিবুল হাসান।
স্থানীয় উপস্থিত গ্রামবাসীরা জানান, এ রাস্তাটি তাদের দীর্ঘদিনের ভোগান্তির মূল কারণ। তাই তারা সরকারের কাছে দাবি জানান, দুই কিলোমিটার এই রাস্তা যেন দ্রুত পাকা করা হয়।

একই দাবি জানান মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামও। তিনি বিশেষভাবে সরকারের কাছে অনুরোধ করে বলেন, “রাস্তা যদি পাকা করা হয় তবে এ অঞ্চলের মানুষ একদিকে যেমন দুর্ভোগ থেকে মুক্তি পাবে, অন্যদিকে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবীসহ সবাই স্বস্তিতে চলাচল করতে পারবে।”

এই বিভাগের আরও সংবাদ