দুর্গাপুরের সাতটি গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল


নেত্রকোনার দুর্গাপুরের সাতটি গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করে আনন্দপুর মডেল ইউনিয়ন করে কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে বরইউন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাকলজোড়া ও চন্ডিগড় ইউনিয়নের ভুক্তভোগী জনগণের অংশগ্রহণে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম এবং চন্ডিগড় ইউনিয়নের ছয়টি গ্রাম নাগেরগাতী, বড়ইউন্দ, আলমপুর, নোয়াগাঁও, সিংপুর ও মুনসুরপুর গ্রাম দুর্গাপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি কোনভাবেই হতে দেয়া হবে না। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ রয়েছি। যেকোনো মূল্যে এটি আমরা প্রতিহত করবো।
প্রতিবাদ সমাবেশের পর আনন্দপুর মডেল ইউনিয়নের প্রস্তাবকারী ইমরানের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ জনতা। শেষে একটি বিক্ষোভ মিছিল বরইউন্দ বাজার প্রদক্ষিণ করে।





