নেত্রকোনা

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা ও কসমেটিক্স সামগ্রীসহ একটি ভারতীয় মিনি ট্রাক জব্দ করেছে।

বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর বরুয়াকোনা বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার আনুমানিক রাত ০৩.০০ টার দিকে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী রাজাবাড়ী ব্রিজ নামক স্থানে একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় মিনি ট্রাক বোঝাই ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা এবং ১০০০ পিস পন্ডস পাউডার জব্দ করে। ভারতীয় ট্রাকসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৩০,৭১,৪৮০/- (ত্রিশ লক্ষ একাত্তর হাজার চারশত আশি) টাকা।

জব্দকৃত মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ