নেত্রকোণায় বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড; আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি


দুর্যোগে মানুষের পাশে বিজিবি: নেত্রকোণায় বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড; আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি
গতরাত আনুমানিক ০৯টার দিকে নেত্রকোণা সদর উপজেলার বড় বাজারের খাসিমহল এলাকায় মজুমদার ইলেকট্রনিক্সসহ আশেপাশের কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক তাৎক্ষণিকভাবে ০১ প্লাটুন বিজিবি সদস্য ঘটনাস্থলে প্রেরণ করে। বিজিবি ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রাত ০২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় বিজিবি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার সহায়তার পাশাপাশি আশপাশের দোকান, স্থাপনা ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করে।
অগ্নিকাণ্ডে মজুমদার ইলেকট্রনিক্স, সুচিত্রা খেলনা ঘরসহ মোট ০৬টি দোকান এবং একটি বাসতবাড়ি পুড়ে যায়। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



