দুর্গাপুরে নিখোঁজ ইব্রাহিমের সন্ধান চায় পরিবার


রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মো. ইব্রাহিম (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ইব্রাহিম দুর্গাপুর পৌর শহরের মিঠাপুকুর এলাকার মামুন শেখের ছেলে। নিখোঁজের ১ দিন পেরিয়ে গেলেও পরিবার আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ ১৬ আগষ্ট দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন পিতা মামুন শেখ। ইব্রাহিমের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে ইব্রাহিম নিজ বাড়ি থেকে খেলাধূলা করার জন্য সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে যাই৷ এরপর আর বাসায় ফেরেনি।
নিখোঁজ ইব্রাহিমের শারীরিক বর্ণনা অনুযায়ী—তার গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য ভাল, উচ্চতা ৪ ফুট, মুখমণ্ডল গোলাকার । নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রং এর হাফ হাতা গেঞ্জি, ও নীল রং এর পায়জামা।
পরিবার সন্তানের খোঁজ পেতে অত্যন্ত উদ্বিগ্ন। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনার পাশাপাশি সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ইব্রাহিমের সন্ধান পেলে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে এই নম্বরে: 01812-639433 (মামুন শেখ)।



