দুর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল


জাহিদুল ইসলাম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫-আগস্ট শুক্রবার জুম্মা নামাজের পর সিংগা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে বিএনপি নেতা মুক্তাদির হোসেন মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ পুঠিয়া ও দুর্গাপুর আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ ইসফা খায়রুল হক শিমুল।
দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসফা খাইরুল হক শিমুল বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি কারাবন্দী থেকেও জনগণের জন্য লড়াই চালিয়ে গেছেন, যা রাজনৈতিক ইতিহাসে বিরল উদাহরণ।
এ সময় উপস্থিত ছিলেনঃ দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলি শাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এফ এম সাঈদ তোতা,উপজেলা বিএনপির সদস্য জর্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য মমিনুল হক, খবির উদ্দিন আহমেদ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সেক্রেটারি নুরুল হক, ৩ নং পানানগর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান ও সদস্য সচিব মুহায়মেনুল হক রেন্টু,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়াদ আলী সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বেগম খালেদ জিয়ার ১৯৪৫সালে১৫আগস্ট দিনাজপুর তাঁর জন্ম, চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ,বাবা এস্কান্দর মজুমদার, মা তৈয়বা মজুমদার। পৈএিক নিবাস ফেনী ফুলগাজী হলেও,ওনার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।১৯৮১সালে৩০মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিহত হওয়ার পর,রাজনৈতিক অঙ্গনে তিনি পা রাখেন।প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং১৯৮৪সালে দলের চেয়ারপরসন নিবাচিত হন তিনি।১৯৯১,১৯৯৬এবং২০০১ তিন দফা বিএনপি’র সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম খালেদ জিয়া।বিএনপি ১৫আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করে থাকে।
উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। বিশেষ দোয়ায় দেশনেত্রীর রোগমুক্তি, কল্যাণ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।



