যশোর
শার্শায় পুলিশের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টার: যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ নূর হাসান(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার(২৩ এপ্রিল) রাত ১১ টা ৩০ মিনিটের দিকে শার্শা উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নূর হোসেন যশোর কোতোয়ালি থানার রামনগর(মুড়লী) এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে থানার এসআই হযরত আলী ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা পরিষদের সামানে অভিযান চালিয়ে নূর হাসানকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদলতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।





