যশোর

ঝিকরগাছার শংকরপুরে জামায়াতের গনসমাবেশ

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শংকরপুর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা- চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. আরশাদুল আলম।

শংকরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন,ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল আলীম,নায়েবে আমির হারুনর রশিদ, সেক্রেটারি মুহাম্মাদ নজরুল ইসলাম খান , ঝিকরগাছার উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন।

এ সময় জামায়াত নেতা নুরনবী, মাওলানা ওমর ফারুক, কাজী আনোয়ার হুসাইন, জামায়াতের সহকারি সেক্রেটারি মেহেদী হাসান, শংকরপুর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শাহাজান কবির, জামায়াত নেতা সাজু আহম্মেদ সহ ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ