শার্শায় বিএনপির নব কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলেন পুটখালী ইউনিয়ন বিএনপি


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছেন ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকালে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে সংবর্ধনা দেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দরা। পরে একে একে কমিটির সকল নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস,জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্র যুবদলের সাবেক সহ-সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক তাজউদ্দীন,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলী বিশ্বাস,শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি,সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়ার যগ্ন আহ্বায়ক মহি মিনুল সাগর,শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ,বিএনপির নেতা বেলায়েত হোসেন বিলা,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ- সভাপতি মোঃ তবিবুর রহমান তবি এবং ৫ নং পুটখালী ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।





