মানিকগঞ্জ

মানিকগঞ্জে সমন্বয়ক কে প্রাণে মারার হুমকি দিল যুবলীগ নেতা

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃমানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গত (বুধবার) রাতে ঢাকা থেকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় এই ঘটনা ঘটে।

এসময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও শতশত সাধারণ মানুষ। সবাই “রাজার ফাঁসি চাই, ফাঁসি চাই ” স্লোগানে আদালত প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

এদিকে আদালতের রায় শেষে যখন গ্রেফতারকৃত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রাজাকে প্রিজনার ভ্যানে তোলা হচ্ছিল, তখন ভ্যানের ভেতর থেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম রাজু, রমজান মাহমুদ, মেহরাব খান ও হাসনা হেনাসহ বেশ কয়েকজনকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রিজনার ভ্যান আটকে প্রতিবাদ জানায়। পরে পুলিশ আসামীর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও ১৮ জুলাই হামলার শিকার হাসনা হেনা বলেন, “আমরা আদালত চত্বরে রাজার সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছিলাম। এ সময় রাজার একজন সহযোগী আমার ছবি তুলে রাখে। পরে প্রিজনার ভ্যান থেকে রাজা আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ শাখার সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম রাজু বলেন, “১৮ জুলাই হাসনা হেনাকে কুপিয়ে জখম করার ঘটনায় রাজা সরাসরি জড়িত। আজ আদালত প্রাঙ্গণেই সে আমাদের হুমকি দিয়েছে। আমরা তার জামিন বাতিল এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

এ ঘটনার পর সাধারণ মানুষ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা রাজার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

এই বিভাগের আরও সংবাদ