বাগেরহাট

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের মতো জঘন্য কাজ আর দ্বিতীয়ত নেই: প্রতিমন্ত্রী

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা অসচ্ছল ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করেছে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উপহার সামগ্রী প্রদান করেন।

বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। যে এলাকায় বিষ দস্যু ধরা পড়বে সেই এলাকার বন কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। বিষ দিয়ে মাছ শিকারের মত জঘন্য কাজ পৃথিবীতে আর দ্বিতীয়ত নেই।

পাশাপাশি বন্যপ্রাণী হত্যা করা যাবেনা। এবার প্রথম দুবলার চরের জেলেদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভাসমান হাসপাতাল ও ওয়াটার এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে। এ দিয়ে শরীরে ক্যান্সারের জীবাণু ঢুকছে। সুন্দরবন ও মানুষ এতে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপি সভাপতি মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,মোংলা থানা ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ