ভারতে ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো স্বামী-স্ত্রী


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃঅবৈধ ভাবে ভারতে প্রবেশ করে গুজরাটে গিয়ে সে দেশে পুলিশের কাছে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর কারাগারে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রশিদ শেখ ও ঝর্ণা খাতুন নামে দুজনকে বেনাপোল দিয়ে দেশে পাঠিয়েছে ভারত।সম্পর্কে তারা দুজন স্বামী স্ত্রী।
রবিবার সন্ধায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
রশিদ শেখ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মল্লিক পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও ঝর্ণা খাতুন মনিরামপুর উপজেলার মোছনা গ্রামের ওমর আলী গাজীর মেয়ে।
জানা গেছে,দালালের মাধ্যমে গত ২০১৮ সালের মার্চ মাসে ভারতে প্রবেশ কর গুজরাট অবস্থান করা কালীন ভারতীয় পুলিশ হাতে আটক হন।গুজরাট সেন্ট্রাল কারাগারে দীর্ঘ ৭ বছর সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান,পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে দুইজন কে হস্তান্তর করেছে।আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





