ময়মনসিংহ

মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ২০২৫/২৬ সালের জন্য উপদেষ্টা প্যানেল গঠিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উপদেষ্টা প্যানেল গঠিত হয়েছ। উপদেষ্টা প্যানেলে বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন ভূঁইয়া কে প্রধান উপদেষ্টা করে ২০২৫/২৬ সালের জন্য ১৪সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্যানেল ঘোষণা করা হয়েছে।

উক্ত উপদেষ্টা প্যানেলে যুক্ত হয়েছেন অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল স্যার , বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, ডেনমার্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোসাদ্দেকুর রহমান রাসেল, ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক, খুররুম খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন স্যার, আচারগা ফাজিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রভাষক জনাব বায়োজিদ হোসেন, ব্যবসায়ী শামছুল হুদা সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমানুজ্জামান মারুফ, সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলাম এরশাদ, সমাজ সেবক, বাংলাদেশ সেনাবাহিনী সদস্য (পিজিআর) মোঃ মনোয়ার হোসেন (ওরফে সোহেল মিয়া)।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই উপদেষ্টা মহোদয়ে দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান মুখী ও গরবী ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ করে আসছেন। ভবিষ্যৎের এ ধারা অব্যাহত থাকবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানান।

এই বিভাগের আরও সংবাদ