ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরশাদুল আহমেদ।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা এরশাদুল আহমেদ উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের অংশগ্রহণ ও বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সকলের দোয়া,সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন। একইসাথে ঈশ্বরগঞ্জ উপজেলাকে মাদক,জুয়া ও যানযটের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করতে চান। এক্ষেত্রেও তিনি সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ গত ২৬ ডিসেম্বর এ উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি ময়নসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৪ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। উনার পৈতৃক নিবাস ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর উপজেলায়।





