মানিকগঞ্জ

মানিকগঞ্জে সৈয়দ কালু শাহ্ কলেজের নবীন বরন অনুষ্ঠিত

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ কালু শাহ্ ডিগ্রি কলেজের নবীন বরন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তা বাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আফরোজা খানম রিতা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ কলেজের গর্ভর্নিং বডির সভাপতি এ্যাড আব্দুল আউয়াল খান এবং উপস্থাপনা করেন সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্র মো: আমির হামজা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড নুরতাজ আলম বাহার, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া (সাঈদ), সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও কলেজের শিক্ষক সহ কয়েক হাজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় নবীন শিক্ষার্থীদের বরণ শেষে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ