ময়মনসিংহ

নান্দাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকলা ১১ ঘটিকায় উপজেলার স্বেচ্ছাসেবক সংগঠন ও স্বেচ্ছাসেবক দিবস উদযাপন কমিটির আয়োজনে এবং নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলীর সভাপতিত্বে উপজেলা সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক আবু সাঈদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।

এতে বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজি, শামছ-ই-তাবরীজ রায়হান, স্বেচ্ছাসেবক এমদাদুল হক, তারেক জামিল, স্বেচ্ছাসেবী সানজিদা ইসলাম ছোঁয়া, বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, নান্দাইল হেল্পলাইন গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা সুফি আব্দুল্লাহ, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির প্রচার সম্পাদক সিয়াম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় নান্দাইল উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ