ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ভাসমান লাইব্রেরি স্থাপন

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ফটকের ভেতরে ঢুকতেই ডানপাশে এখন থেকে দেখা মিলবে একটি উন্মুক্ত লাইব্রেরির। যেখানে ইচ্ছে হলেই বসে বিনামূল্যে বই পড়া যাবে।

রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে মানুষের মাঝে জ্ঞানের আলো বিস্তারের লক্ষ্যে ছোট্ট এ লাইব্রেরি টি স্থাপন করা হয়।

উপজেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, একটি কাঠের আলমারিতে বেশ কিছু বই সাজানো আছে পাশেই বিশ্রামাগার। যার ইচ্ছে বই নিয়ে পড়ে আবার যথাস্থানে রেখে দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তার বলেন, একটি উন্মুক্ত লাইব্রেরি করার পরিকল্পনা আমার আগে থেকেই ছিল। বিশ্রামাগারে মানুষ ফাঁকা বসে থাকে। তাই ভাবলাম জায়গাটিকে কাজে লাগাই। এখানে সাহিত্যভিত্তিক বইয়ের মধ্যে থাকবে বাংলা সাহিত্য, কলা ও ভাষার ঐতিহ্য।

এই বিভাগের আরও সংবাদ