দেশে ফিরলো ভারতে পাচারের শিকার ২৪ জন কিশোর-কিশোরী


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর ও কিশোরীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে বাংলাদেশ পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা কিশোর-কিশোরীরা সাতক্ষীর,পটুয়াখালি ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
পুলিশের কার্যক্রম শেষে আইনি সহায়তার জন্য রাইটস যশোর,জাস্টিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ মঞিলা আইনজীবী সমিতি নামে ৩টি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।
পুলিশ ও মানবাধিকার কর্মকতারা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের প্রলোভন দিয়ে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে পাচার করে। পরে বিভিন্ন সময় তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভিন্ন সেল্টার হোমে রাখেন। দুই দেশের রাষ্ট্রীয় সহয়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।





