সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে: খায়রুজ্জামান মধু


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি উপজেলার সকল বিএনপি নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু।
তিনি বলেন,ক্ষমতা হারিয়ে ৫ আগস্টে পরাজিত অপশক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর অপচেষ্টার লিপ্ত রয়েছে। তাছাড়াও আওয়ামী লীগের সন্ত্রাসী তান্ডব এখনও শেষ হযনি। আওয়ামী প্রেতাত্মারা আজও ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই সকল নেতা কর্মীদের সজাগ দৃষ্টিতে রেখে এসব প্রতিহত করতে হবে।
শুক্রবার(১৫ নভেম্বর) সন্ধার পরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন ও শার্শা উপজেলা বিএনপির সদস্য আশরাফুল আলম বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মেস্তাফিজোহা সেলিম,যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন,বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রাহানুজ্জামান দিপু,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দীন,উপজেলা ছাত্রদলের সদদ্যসচিব সবুজ হোসেনসহ যুবদল,ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ফিতাকেটে বাগআঁচড়া বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খায়রুজ্জামান মধু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।





