ময়মনসিংহ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষ দুজন নিহত হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইক চালক রহমত উল্লাহ্ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ নয়ন (২১)।

বিষয়টি নিশ্চিত করেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

তিনি জানান, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করা হলেও বাস ও বাসকে তাৎক্ষণিক ভাবে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরো দু’জন গুরুত্বর আহত হয়েছেন।

নান্দাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই কিশোরগঞ্জগামী দ্রুত গতির বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়।

উদ্ধারকর্মী জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে ও অপর দু’জন গুরুত্বর আহত হয়েছেন। তবে হাইওয়ে পুলিশের জানান, ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে সবার অবস্থার অবনতি হলে তাদের দ্রুত মমেক হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হাবিব উল্লাহ্ ও মমেক হাসপাতালে রহমত উল্লাহ্ মারা যান। নেজাতুল ইসলামের অবস্থার আরো অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

এই বিভাগের আরও সংবাদ