নান্দাইলে ইমাম ও খতিবগণের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সকল ইমাম ও খতিবগণের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি মাওলানা মামুনুর রশিদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে উপজেলা নিবার্হী অফিসার জনাব অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে হাফেজ এমদাদুল হকের সঞ্চালনায় মতবিনিময বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, নান্দাইল ইত্তেফাকু উলামার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী, হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহ, নান্দাইল জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান, নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী শামছুদ্দিন, নান্দাইল ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, নান্দাইল মডেল মসজিদের ইমাম মাওলানা রাকিবুল হাসান,নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল,কালের কণ্ঠের মোঃ রবিউল আলম ফরাজী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ সাইদুর রহমান সহ আরো অনেকেই।
বক্তারা বলেন নান্দাইল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক,জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামরা ইচ্ছা করলে সমাজ ও রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে । বক্তারা সকল ইমামদের এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।





