ময়মনসিংহ
ঈশ্বরগঞ্জে কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠান


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি অন্যতম ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইট’স ঈশ্বরগঞ্জ’ এর আয়োজনে অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২১ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইট’স ঈশ্বরগঞ্জ ফেইসবুক গ্রুপের মডারেটর উমর ফারুক সঞ্চালনায় এডমিন সামিউল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে এ পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রায় ৬২ জন অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জনকে পুরস্কৃত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সদস্য হাসানুর রহমান সজিব হাসান, শামিম আহমেদ (শুভ), গ্রুপের এডমিন সামিউল ইসলাম তালুকদারসহ কুইজে অংশগ্রহণকারী বিজয়ীরা।





