নেত্রকোনা

দুর্গাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও কারিতার এসডিডিবি প্রকল্পের অর্থায়নে এ দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী সহ, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রাণীসম্পদ কর্মকর্তা শিলা রাণী দাস, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম, ডিএসকের সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী রুপন কুমার সরকার প্রবীণ ব্যক্তি শহীদুল হক প্রমুখ।

বক্তারা বলেন,আজকের প্রবীণ ব্যাক্তিরা এই সমাজের মূল ভিত্তি। কেন না আজ যারা প্রবীণ তারা নিজের হাতে এই সমাজকে গঠন করেছেন। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না। সকলকে প্রবীণদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

প্রবীণ দিবসের এই অনুষ্ঠানে শতাধিক প্রবীণ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১০০ জন প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ