রাজশাহী

পোরশায় ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার

ইসমাইল হোসেন, পোরশা: নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি এর সরাসরি নির্দেশনায় বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার করেছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হেরোইন আটক করেছে।

গতকাল শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল নওগাঁ জেলার পোরশা থানাধীন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার-২৩০/৫২-আর হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৪৭৮৬৭৯, ম্যাপশিট-৭৮-সি/৮), সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে *মালিকবিহীন অবস্থায় ০.৯৯০ কেজি ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯,৮০,০০০/- (উনিশ লক্ষ আশি হাজার ) টাকা।* আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার পোরশা থানায় জমা করা হয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন ।

এই বিভাগের আরও সংবাদ