ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবস পালিত

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। এতে স্বাগত বক্তব্য দেন, ঈশ্বরগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রিপা রানী চৌহান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

এসময় কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ