ময়মনসিংহ

অবৈধ বালু উত্তোলন বন্ধে ঈশ্বরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর ফলে বাড়িঘর, বিভিন্ন প্রতিষ্ঠান ও ফসলিজমি নদীতে বিলীন হচ্ছে। এতে ভিটেমাটি হারাচ্ছেন অনেকের। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এবং সিএস অনুযায়ী নদী খনন দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সদস্য সচিব আশকর আলীর সঞ্চালনায় ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক ফয়সল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম,হোসনে আরা বেগম, লাকী বেগম প্রমুখ।

ভুক্তভোগীরা জানান, নিয়মের তোয়াক্কা না করে নদ থেকে প্রতিদিনই অবৈধভাবে বালু লুট হচ্ছে। আর নকশা বহির্ভূত দায়সাড়াভাবে খনন কাজ চলছে। প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ঘন্টাখানেক অবস্থান করে। পরে ইউএনওর আশ্বাসে তারা কর্মসূচি শেষ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সারমিনা সাত্তার জানান,’ব্রহ্মপুত্র নদীতে বালু উত্তোলনে এই জায়গাটি ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, গৌরীপুর তিন উপজেলায় অবস্থিত হওয়ায় এখানে ঈশ্বরগঞ্জ থেকে অভিযান পরিচালনাকালীন সময়ে অপরাধীগণ দ্রুতই ত্রিশাল সীমানায় অবস্থান নিতে পারে। আমি দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যে এখানে তিনটি অভিযান পরিচালিত হয়েছে। স্থানটিতে সরাসরি গাড়ি না যেতে পারায় এবং প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি থেকে নেমে স্থানটিতে যেতে যেতেই অপরাধীরা এই স্থান পরিত্যাগ করে ফেলতে পারে। গত সপ্তাহেও এই স্থানে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে।ইতিপূর্বেও ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালের মিলিত অভিযান এখানে পরিচালিত হয়েছে।
সামনে ও অন্য উপজেলাগুলোর সমন্বয়ে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ