ময়মনসিংহ
নান্দাইলে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: মনসিংহের নান্দাইল উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করা হয়েছে।
বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে নান্দাইল উপজেলার আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিবুল্লাহ লিটন পুরাতন একটি মামলায় এবং নান্দাইল পাঁচপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মাদক ব্যবসায়ী কাঞ্চন মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। পরে দু’জনকেই নিয়মিত মামলায় ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





