দেশ গঠনে ওলামায় কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাওলানা গাজী আতাউর রহমান


ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগ তৃনমূল প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুল বলেন।
জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির এর সঞ্চালনায় অদ্য ৩০-০৮-২৪ রোজ শুক্রবার সকাল নয়টায় চিটাগংরোড” গ্রিন গার্ডেনে ” তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রী কমিটির মুহতারাম যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর আবারও দেশ স্বাধীন করতো হলো,তার মানে দেশের পরিচালনায় যারা ছিলো তারা দেশের নাগরিক কর্তৃক নিয়োজিত ছিলোনা। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু শাসকগুষ্টি তা মেনে নিতে চায়নি। তারা জোর করে দেশ পরিচালনা করতে চেয়েছে৷ তাদের শোষণ, নিপিড়ন, জুলুম, অর্থ লুটপাট, খুন, গুম, ধর্ষণ, দখলদারিত্বে দেশ ছিল এক নরকের নর্দমা। গন বিপ্লবের মাধ্যমে আমরা আবারও দেশকে স্বাধীন করেছি আর কাওকে স্বাধীনতার সুফল ভূলন্ঠিত করতে দিবোনা। তাই দেশকে সঠিকভাবে গড়ে তুলতে ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভাপতি তার বক্তব্যে মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, ছাত্র জনতা ও গন বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরশাসকের পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূমিকা ছিলো অতুলনীয়। এখন আমাদের কাজ হলো পারা মহল্লায় আমাদের আরো ছড়িয়ে পড়তে হবে।
এসময় আরো উপস্থিল ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা শফিকুল ইসলাম, আলহাজ্ব আমিন উদ্দিন, আমান উল্লাহ, ওমর ফারুক। ফারুক আহমেদ মুন্সী, মামুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম,ওলামা মাশায়েখ এর নেতৃবৃন্দ।





