ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা


খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) শেষ রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পাকা বাড়ি ও জানালার রডের গ্রিলের কারণে বড় কোনো ঘটনা ঘটেনি। খাগড়াছড়ি সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, কতিপয় দুর্বৃত্তরা বাসার প্রাচীরের বাইরে থেকে কেরোসিন ঢেলে পেপার দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাসেম জানান, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দের পর ঘরের বাইরে আগুন দেখতে পান। পরে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
এদিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে সাদিক কায়েম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের আন্দোলন ও লড়াইকে দমাতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।





