রূপগঞ্জে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে ৩০০ ফিটে যুবদলের বাইক শোডাউন


লিখন রাজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে পূর্বাচল ৩০০ ফিট সড়কে বাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। পরে মোটরসাইকেল নিয়ে পূর্বাচল ৩০০ ফিট সড়কে বাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের প্রতিবাদ জানান।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।



