রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল। রবিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর দাস সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নিরব হাছিব।
বিকেলে বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ভুলতা-গাউছিয়া এলাকায় জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন। পুরো কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে এক হাজারের বেশি ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।



