নান্দাইল মডেল থানার পুলিশদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদ


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মডেল থানা পুলিশদের ফুলের তোরার শুভেচ্ছা জানিয়েছেন গুণ অধিকার পরিষদ নান্দাইল উপজেলা শাখার একটি দল। শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদের কার্যালয়ে তিনি নেতৃবৃন্দের ফুলের তোরার শুভেচ্ছা গ্রহণ করেন। এসময় দলটিতে বাংলাদেশ ছাত্র, যুব,শ্রমিক,ও গণঅধিকার পরিষদ, নান্দাইল উপজেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলটির পক্ষ হতে নান্দাইল মডেল থানার আব্দুল মজিদের হাতে ফুলের তোরা তুলে দেওয়া হয়। তখন নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ উপস্থিত নেতাকর্মীদের পুলিশকে সকল ভালো কাজে সহযোগী করতে বলেন এবং সব সময় পুলিশ জনগণের পাশে থেকে সকল ভালো কাজের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক (সভাপতি) ও ময়মনসিংহ জেলার সহ সভাপতি মো: মাহাবুবুল আলম (মাহবুব), যুব অধিকার পরিষদের (সভাপতি) তোফায়েল আহমেদ ওমি, ছাত্র অধিকার পরিষদের
(সাবেক সভাপতি) ও জেলার দপ্তর সম্পাদক, ফারাবী আহমেদ রমজান, (সাবেক সাধারণ সম্পাদক)জুবায়ের আহমেদ, (সাধারণ সম্পাদক) মাহমুদুল হাসান, মীর নাসীর,রিয়াদুল ইসলাম, হাসান সহ নান্দাইল উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
নান্দাইল উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক (সভাপতি) ও ময়মনসিংহ জেলার সহ সভাপতি মো: মাহাবুবুল আলম (মাহবুব) বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর পুলিশের কর্মবিরতি পর আবার দেশ গঠনের কাজে পুলিশ তাদের কর্মস্থলে ফিরে আসায় আমরা তাদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেছি। আমরা সব ভালো কাজে পুলিশের সহযোগীতা করবো, পুলিশও জনগণের বন্ধু হয়ে কাজ করবে আশা করি। তাহলে খুব দ্রুত নতুন স্বাধীন বাংলাদেশের সফলতা দেখতে পাবো আমরা।





