নান্দাইলে সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের ২৫তম পদ লাভ


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উপজেলা প্রেসক্লাব ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনার শিপ এর যৌথ উদ্দোগে আগামী ১৯ জুলাই রবীন্দ্র মঞ্চ জোড়া সাঁকো ঠাকুরবাড়ী কলকাতা, পশ্চিমবঙ্গে “ভারত- বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৪ অনুষ্ঠানে “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৪ প্রদানের জন্য মনোনিত করা হয়েছে। অনুষ্ঠানে পশ্চিতবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য, সচিব, বিচারপতি, দেশ বরেণ্য শিক্ষাবীদ, কবি, লেখক ও সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটি ভাইস চেয়ারম্যান কলকাতা চ্যাপ্টার, দীপা দাস স্বাক্ষরিত পত্রে জানানো হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহন করে ভারত-বাংলাদেশের সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও ভ্রাতৃত্ব বন্ধন আরো দৃঢ় করবেন।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল ১৯৭৯ইং সনে থেকে ২০২৪পর্যন্ত বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে সাংবাদিকতা, সমাজসেবায় ২৫তম সম্মাননা পদক, স্মারক প্রাপ্ত হয়েছেন।





