ময়মনসিংহ

নান্দাইল মহাসড়ক থেকে তরুনীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অজ্ঞাত তরুনীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জোরপুকুর নামক স্থান থেকে শুক্রবার (৭ জুন) সকালে এক অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, যানবাহনের চাকায় মরদেহের রক্ত মেখে সড়কে দাগ লেগে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ফজর নামাজের পর মুসল্লিরা সড়কে ওপর ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই তরুণীর পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোষাক ছিল।

স্থানীয় আব্দুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ওই তরুনী রাত ১২টার দিকে তাঁর বাড়িতে গিয়ে আশ্রয় চেয়েছিল। তবে অপরিচিত হওয়ায় তিনি আশ্রয় দিতে রাজি হননি।

নান্দাইল হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা আরো জানান, তরুণীর পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ