ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে পৌরসভার উন্নয়মূলক কাজের উদ্বোধন

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। (২১ মে) মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান আকন্দ হলুদ, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, Local Government Covid-19 Response& Recovery project (LGCRRP) প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ পৌরসভা তা বাস্তবায়নে করবে।

এই বিভাগের আরও সংবাদ