নওগাঁ

আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারিরিক কসরত প্রদর্শিত হয়।

পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এড. ওমর ফারুক সুমন।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি হিসেবে ছিলেন এমপি সুমনের পিতা সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা সন্তান ফজলে রাব্বি জুয়েল প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ