নওগাঁ

নওগাঁয় সড়কের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার নওগাঁ টু নাটোর আঞ্চলিক মহা-সড়কের রামপুর এলাকা থেকে মোখলেছুর রহমান (৩৬) নামে এক যুবক এর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ। এটি হত্যা না সড়ক দূর্ঘটনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

নিহত মোখলেছুর রহমান নওগাঁর আত্রাই উপজেলার রামপুর গ্রামের আলাবক্স সরদারের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় গতকাল রবিবার ভোর ৫ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে তার কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হোন। সকালে স্থানীয় লোকজন আঞ্চলিক মহাসড়কের পাশে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। অনেকেরই ধারণা মহাসড়ক দিয়ে যাবার সময় কোন যানবাহন তাকে ধাক্কা দেয়,অপর পক্ষ অনেকেরই ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। সংবাদ পেয়ে থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডি করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ