সরিষাবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু


তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে শাহাদাত হোসেন (৭)নামে এক নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা জামে মসজিদের পিছনে বিদ্যুতের খুঁটি সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত সাতপোয়া ইউনিয়নের নগদা গ্রামের রন্জু মিয়া ওরফে গুদুর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে নিজ বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় শাহাদাত। নগদা মসজিদ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ব্যাটারিচালিত অটো রিকশা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।এ ঘটনার কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





