ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এমপি সুমন’কে সংবর্ধনা

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত সাংসদ মাহমুদ হাসান সুমন’কে সংবর্ধনা দেয়া হয়েছে। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এ আয়োজন করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার পৌর এলাকার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ মাহমুদ হাসান সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল আলম।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, ব্যাঙ দৌড়, রিলে দৌড়সহ ছিলো বিভিন্ন আয়োজন।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ