ময়মনসিংহ
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য এএসআই সড়ক দূর্ঘটনায় নিহত হয়। নিহত এএসআই’র নাম নুর আহম্মেদ।
শনিবার (১৩জানুয়ারি) দুপুরে নান্দাইল- ত্রিশাল সড়কে বাহাদুর নগর নামক স্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে এ দূর্ঘটনা ঘটে। এতে নান্দাইল মডেল থানার এএসআই নুর আহাম্মেদ দুর্ঘটনাস্থলে নিহত হয়।
জানাযায়, মাইক্রোবাসটি বেপরোয়া ভাবে এসে মোটরসাইকেলে থাকা এসআই নুর আহম্মেদকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের ক্ষেতে ছিটকে পড়ে যায়। নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ সড়ক দুঘর্টনায় পুলিশ কর্তকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





