যে কোন মূল্যে নান্দাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হবে: অরুণ কৃষ্ণ পাল


এইচএম সাইফুল্লাহ্,নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আগামী ৭ই জানুয়ারি যে কোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু ভোট গ্রহনে সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
মঙ্গলবার নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ।
উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নিবাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুনন্নেচ্ছা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, শামছ ই তাবরিজ রায়হান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
গুরুত্বপূর্ন আইন শৃঙ্খলা কমিটির সভায় নান্দাইল উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন সহ অন্যান্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মিডিয়া কর্মী সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন। উপদেষ্ঠার বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন।





