নওগাঁ

আএাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আএাই(নওগা) সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে আব্দুল মজিদ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় ভ্যান চালক আন্টু আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১১টা নাগাদ উপজেলা সদরের আত্রাই উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

নিহত বৃদ্ধ উপজেলার জয়সাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত আন্টু আলী একই উপজেলার পবনডাঙ্গা গ্রামের বাহার আলীর ছেলে।

নিহতের ভাই আব্দুল গণি বলেন, সকালে ভাই মজিদ জমির কিছু কাজকর্মের জন্য উপজেলা সদরে ভূমি অফিসে যান। সেখানে কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ বাধে। এতে মজিদ এবং ভ্যানচালক আন্টুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত্যু ঘোষণা করেন।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, আব্দুল মজিদকে হাসপাতালে যখন নিয়ে আসে তখন আমরা তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি এবং ভ্যান চালক আন্টু চিকিৎসাধীন রয়েছেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ