নান্দাইলে নৌকার মনোনয়ন প্রত্যাশী এড: আব্দুল হাই’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আবদুল হাই শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তিনি জানান, বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচন (২০০৮ সনে) নৌকার মনোনয়ন প্রাপ্ত হন। পরে অনিবার্য কারণে নির্বাচন থেকে সরে আসেন এবং নির্বাচনে নৌকার পক্ষে মাঠে থেকে কাজ করেন।
এডভোকেট আবদুল হাই বাংলাদেশ সুপ্রীমকোর্টের সাবেক ডেপুটি এ্যাটর্নী জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় এডভোকেট আব্দুল হাই তাঁর বক্তব্যে আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি।
জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের জনগনের একমাত্র আস্থার ঠিকানা, ভরসার ঠিকানা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প একমাত্র তিনি নিজেই। আগামী নির্বাচনে টানা চতুর্থ বার এবং পঞ্চম বারের মতো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ আবারও ক্ষমতায় আনতে প্রস্তুত রয়েছে। কারণ বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব, তার বিকল্প কেউ নেই। তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নান্দাইলের অগ্রগতি ও উন্নয়রে ধারা অব্যাহত রাখতে আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার নিকট নৌকার মনোনয়ন চাইবেন।
এ ছাড়াও এডভোকেট আব্দুল হাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন দেন, তাহলে তিনি জননেত্রী শেখ হাসিনাকে নান্দাইল আসনটি উপহার দিতে পারবেন বলে তার বক্তব্য উল্লেখ করেন।





