ময়মনসিংহ

আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রাস্তার ১০ হাজার তালবীজ রোপণ শুরু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগের রাস্তার দুপার্শ্বে ১০ হাজার তাল গাছ রোপনের কার্যক্রমের শুরু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ তাল গাছের বীজ রোপণ কর্মসূচি শুরু হয় ।নান্দাইল হেডকোয়ার্টার-দেওয়ানগঞ্জ রোডের দেওয়ানগঞ্জ বাজার থেকে এ রোপণ কর্মসূচির সূচনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমেদীন মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী।

ঢাকার বসুন্ধরার বিশিষ্ট সমাজসেবক আঃ ওয়াহেদ এর সার্বিক তত্বাবধানে তালবীজ রোপণ কর্মসূচিটি চলবে আগামী দুদিন। তিনি জানান ” সারাদেশে আমি তালবীজ বপনের এ কার্যক্রম ২০১২ সাল থেকে শুরু করি, আমার অনেক গাছে এখন তালও হচ্ছে। মানুষ, পশু-পাখি তা খাচ্ছে। আমি এ পর্যন্ত ২ লাখের অধিক তালবীজ বপন করেছি। আপনাদের ময়মনসিংহে এর আগে ত্রিশাল উপজেলায় ১০ হাজার তালবীজ বপন করেছি। আপনারা সহযোগিতা করলে আগামী বছর নান্দাইলে আরো ৩০ হাজার বীজ বপন করব ইনশাআল্লাহ।

তালবীজ রোপণ কার্যক্রমে অংশ নেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব ওয়ালী উল্লাহ,এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছাত্তার, ট্রাস্টের সম্মানিত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অফিস সূত্রে জানানো হয়েছে ” দেওয়ানগঞ্জ -নান্দাইল হেডকোয়ার্টার রোডের দু পাশে ও দেওয়ানগঞ্জ – কালিয়াপাড়া রোডের প্রায় ২০ কিলোমিটার অংশে মোট ১০ হাজার তালবীজ বপন করা হবে। এর লক্ষ্য হচ্ছে তাল গাছ গজালে রাস্তা যাত্রীরা ছায়া পাবে ও রাস্তার সৌন্দর্য বর্ধন সহ মানুষের পাশাপাশি পশুপাখিরাও গাছে তাল ফললে খেতে পারবে।

এই বিভাগের আরও সংবাদ