নওগাঁ

নওগাঁয় দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় দিনব্যাপী উন্নয়ন মেলা-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৮ অক্টোবর নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাংশৈল আদিবাসী স্কুল এ্যান্ড কলেজ মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থ্য ঘাসফুল এই মেলার আয়োজন করে। ঘাসফুলের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।

এসময় ঘাসফুলের নির্বাহী পরিষদের সদস্য পারভীন মাহমুদ এফসিএ, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পিকেএসএফের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী মেলার মাধ্যমে স্থানীয়দের মাঝে ঘাসফুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডগুলোকে তুলে ধরা হয়।

এই বিভাগের আরও সংবাদ