রাজনীতি

জরুরি বৈঠকে এনসিপি

জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্ষদের এ জরুরি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান ও পরবর্তী করণীয় তুলে ধরা হবে।

এই বিভাগের আরও সংবাদ

বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলমসহ রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ